শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ‘মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নাই’ নৌকায় হাত-পা বেঁধে ধর্ষণ থানায় মামলা ২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ, সাতটি বন্ধ হওয়ার পথে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল রোগীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ ১০০ হোক বা ১০০০, সবার শাস্তির ব্যবস্থা করবেন মেঘনা আলম! বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট

মামস্ স্কুলের উদ্যোগে ‘প্যারেন্টিং কনফারেন্স’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

রাজধানীর তুরাগে অনুষ্ঠিত হয়েছে মামস্ এম এ আউয়াল স্কুল অ্যান্ড কলেজ ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২’। শনিবার (২৬ নভেম্বর) সকালে তুরাগের কামারপাড়ায় এম এ আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজনটি সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির অধ্যয়নরত শিক্ষার্থীদের দুই শতাধিক অভিভাবক।

ট্রাস্টি বোর্ডের ফাউন্ডার মেম্বার ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রফেসর ইউসুফ মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. আফরোজা বুলবুল আফরিন, সিসটেক পাবলিকেশন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশিদ ও জাদুশিল্পী জুয়েল আইচ। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে সন্তানদের নৈতিক শিক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পিতামাতার করণীয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে অভিভাবকদের মাঝে তাদের স্কুল-কলেজপড়ুয়া সন্তানদের দূরত্ব সৃষ্টি হওয়ায় সমাজে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে। সন্তান সঠিক পথে আছে কি না, সে কার সঙ্গে চলছে, সন্তানরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোন কোন বিষয় সার্চ করছে এসব বিষয়ে পিতামাতার অবশ্যই নজরদারি রাখা একান্ত কর্তব্য।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ডিজিটাল পাঠদান পদ্ধতি ডিজিটাল পাঠ্যবইয়ের সাহায্যে উপস্থিত অভিভাবকদের সামনে উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কিডস্ মাস্টার লার্নিংপেন কনসালট্যান্ট নুরুজ্জামান ফিরোজ। এর আগে স্বাগত বক্তব্য দেন মামস্ ডিরেক্টর ইসমাইল মিয়া আলিফ। অনুষ্ঠান শেষে আগত অভিভাবকদের মাঝে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২’ সফল করায় মামস্ কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল আয়োজনে অংশগ্রহণকারী অতিথি এবং সব অভিভাবককে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102