মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী-সিলেট সিটিতে অনিয়মের খবর পাইনি : ইসি রাশেদা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন ভোটে অনিয়মের খবর পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

এ দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করছেন। সিলেট সিটি কর্পোরেশনে রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোটার আর রাজশাহী সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নেই।

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি বলেন, সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে। সে কারণে দুএকটা কেন্দ্রে ভোটার কম। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।

এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি কমিশন। এই কমিশনার জানান, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসেনি। হয়ত কিছুক্ষণের মধ্যেই আমরা তথ্য পাব।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্যা হয়েছিল। সেটা সঙ্গে সমাধান হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102