সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

খিলক্ষেতে চাঁদাবাজ ‘ফরমা রনি’ আটক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের বহুল আলোচিত চাঁদাবাজ সাইফুল ইসলাম রনি ওরফে ‘ফরমা রনি’কে রবিবার রাতে নিকুঞ্জ থেকে বিক্ষুব্ধ জনতা আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রনির বিরুদ্ধে খিলক্ষেত থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে, পাশাপাশি ঢাকার অন্যান্য থানাতেও অন্তত ছয়টি মামলা দায়ের আছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস, বিদ্যুৎ কিংবা পানির সংযোগ—যে কোনো উন্নয়ন কাজে তার অনুমতি ও চাঁদা ছাড়া কিছু করা যেত না। তার চাঁদাবাজি ও দাপটে নিকুঞ্জ টানপাড়া ও জামতলার বাসিন্দারা আতঙ্কে জীবনযাপন করতেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন এলাকা ছাড়তে বাধ্য হন।

এলাকাবাসী জানায়, রনির এই দৌরাত্ম্যের পেছনে ছিল তার চাচা ও কট্টর আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়। তাজুল ইসলামের থানার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে রনি ‘থানার ফরমা’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

রনির আটকের পর স্থানীয় বিএনপি ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তারা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102