মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

লিগামেন্ট ছিঁড়ে গুরুতর আহত আফরান নিশো

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেন নিশো। সেখানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

নিশোর ভাষায় ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

তিনি আরও যোগ করেন এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।

এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102