মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-১ সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে আজ রোববার (১০ আগস্ট) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছে বাংলাদেশের মেয়েরা। আগে গোল করে চমকে দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দক্সিণ কোরিয়া সমতা ফিরিয়ে ১-১ স্কোরলাইন রেখে প্রথমার্ধ শেষ করেছে তারা।

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচ ড্র করতে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

সেই লক্ষ্যে শুরুতেই কোরিয়ার জালে বল জড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের বয়স যখন ১৫ মিনিট, তখনই কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। তবে এই লিড ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান লি হায়েইন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

ভিয়েনতিয়েনের জাতীয় স্টেডিয়ামে আজ রোববার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করছে বাংলাদেশ। কোরিয়া সবদিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে তেমন সুবিধা করতে পারছে না। বরং বাংলাদেশ প্রথম গোল করে তাদেরকে চমকে দেয়। দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ কড়া নেড়েছিল দুয়ারে। সতীর্থের লং পাস ধরে গোলকিপারকে একা পেয়েও গিয়েছিলেন সাগরিকা। কিন্তু বলের স্পর্শ জোরে হওয়ায় ঠিকঠাক শট নিতে পারেননি। ওই সময়ই সাগরিকা চিপ করতে পারলে গোল হতে পারতো।

১৪ মিনিটে তৃষ্ণা রানী বক্সের ঠিক ওপরে বল পেয়েছিলেন, কিন্তু দুই ডিফেন্ডারের বাধা পার হতে ব্যর্থ হন তিমুর লেস্তের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড। পরের মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। কারিগর সাগরিকা। তার পাস বাঁ প্রান্তে পেয়ে শান্তি মার্ডি বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে আড়াআড়ি পাস বাড়ান। বল গোলকিপারের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর আলতো টোকায় জালে জড়িয়ে দেন তৃষ্ণা।

১৯ মিনিটেই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। বাম দিক থেকে আসা আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে কিছুটা এগিয়েছিলেন স্বর্ণা রানী মন্ডল। সতীর্থের পাস ধরে ফাঁকায় থাকা লি হেউন সহজেই খুঁজে নেন জাল।

একটু পর কোরিয়ানদের শট আটকে বাংলাদেশের ত্রাতা হন স্বর্ণা। ২৪ মিনিটে শান্তিকে তুলে নেন পিটার বাটলার। ৪৪ মিনিটে শিখা সিনহার বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট গোলকিপারের হাতে জমা পড়ে। তাতে ৪৫ মিনিট শেষে ১-১ স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে দুইদল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102