বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২৫

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে বাস উলটে দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বাসটি পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমু শহরে যাচ্ছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় কেনিয়ার কিসুমু শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

কেনিয়ার ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা জানান, বাসটি কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশ্যে যাত্রা করেছিল।

যাত্রীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোড়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

তিনি বলেন, বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন— ১০ নারী, ১ শিশু ও ১০ জন পুরুষ।

এছাড়া প্রাথমিকভাবে ২৯ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল, যাদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান, বলে নিশ্চিত করেছেন কেনিয়ার চিকিৎসা সেবাবিষয়ক সচিব ফ্রেডরিক উমা ওলুগা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102