বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পাহাড়ি শিক্ষার্থীদের জন্য স্টারলিংক চালু হচ্ছে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে আগামী ছয় মাসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই উদ্যোগকে “শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লব” আখ্যায়িত করে বলেন, এতে দুর্গম পাহাড়ি শিক্ষার্থীরা শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অনলাইনে অংশ নিতে পারবে, যা শিক্ষার মানে সমতা নিশ্চিত করবে।

উপদেষ্টা জানান, সরকারের পরিকল্পনায় পার্বত্য এলাকায় প্রকৌশল ও নার্সিং কলেজ, হোস্টেল, অনাথালয় ও ছাত্রাবাস নির্মাণের পাশাপাশি বাঁশ চাষ, পশুপালন ও মৎস্য প্রকল্প চালু করে অর্থনৈতিক আত্মনির্ভরতা বৃদ্ধি করা হবে। বাঁশ চাষ পার্বত্য অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে এবং পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য জনগণ দেশের মূল স্রোতের সঙ্গে একীভূত হবে এবং দেশের সকল সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে পার্বত্য চট্টগ্রামের সবাই উন্নয়নের সুফল পাবেন।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102