রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

প্রকাশিত হলো ব্যালন ডি’অরের শর্টলিস্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ডি’অর-২০২৫ পাবেন কে? গত বৃহস্পতিবার ৩০ জনের শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে।

যেখানে আছেন ব্রাজিল-আর্জেন্টিনার দুইজন করে ফুটবলার। আরেকটি বছর ব্যালন ডি’অরের মনোনয়নে নেই লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। বোঝাই যাচ্ছে, পুরোনো যুগ পেরিয়ে নতুন যুগে পা রাখছে বিশ্ব ফুটবল। ব্যালন ডি’অর এর ৩০ জনের শর্টলিস্টে জায়গা পাওয়া আর্জেন্টিনার দুই ফুটবলার হলেন-অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এবং লওতারো মার্টিনেজ। ব্রাজিলের দুই ফুটবলার রাফিনহা আর ভিনিসিয়ুস জুনিয়র। ধারণা করা হচ্ছে, এবারের ব্যালন ডি’অরে লড়াইটা মূলত হবে ফ্রান্সের উসমান ডেম্বেলে, ব্রাজিলের রাফিনহা আর স্পেনের লামিন ইয়ামালের মধ্যে।

ব্যালন ডি’অরে মনোনীত ৩০ জনের শর্টলিস্ট-

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড), উসমান ডেম্বেলে (ফ্রান্স), নুনো মেন্ডেস (পর্তুগাল), জিয়ানলুইজি দোন্নারোমা (ইতালি), হোয়াও নেভেস (পর্তুগাল), ডিজায়ার ডোয়ে (ফ্রান্স), মাইকেল ওলিসে (ফ্রান্স), ডেঞ্জেল ডামফ্রিস (নেদারল্যান্ডস), কোলে পালমার (ইংল্যান্ড), সারহো গুইরেসি (গিনি), পেদ্রি (স্পেন), ভিক্টর গায়াকোরেস (সুইডেন), রাফিনহা (ব্রাজিল), আরলিং হালান্ড (নরওয়ে), ডেক্লান রাইস (ইংল্যান্ড), আশরাফ হাকিমি (মরক্কো), ফ্যাবিয়ান রুইজ (স্পেন), হ্যারি কেইন (ইংল্যান্ড), মোহাম্মদ সালাহ (মিসর), খিভিচা কেভারাটশেলিয়া (জর্জিয়া), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), অ্যালেক্সিস ম্যাক এলিস্টার (আর্জেন্টিনা), ভিতিনহা (পর্তুগাল), লওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা), ফ্লোরিয়ান ভির্টস (জার্মানি), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), লামিনে ইয়ামাল (স্পেন)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102