বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

জনসম্মুখে সাংবাদিক খুন, ভিডিও করাই কাল হলো

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে ঈদগাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত হয় সন্ধ্যা ৭টার দিকে এক নারী ও পুরুষের ধস্তাধস্তি নিয়ে। এসময় বাদশা মিয়া নামে এক ব্যক্তি নারীকে মারধর করলে কয়েক যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তাকে ভিডিও মুছতে বাধ্য করে। তুহিন অস্বীকৃতি জানালে তাকে ধাওয়া করে একটি দোকানে ঢুকে গলা, বুক, পিঠ ও কাঁধে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহত বাদশা মিয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ফাঁদে পড়েছিলেন। ফুটেজে দেখা যাওয়া নারীসহ চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, “এটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট নয়; নারী সংক্রান্ত ঘটনায় ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পরিকল্পিত হত্যা।”

তুহিন সাংবাদিকতার পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ চান্দনায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102