শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ই আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতরা একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটিতে চালকসহ একই পরিবারের মোট ১২ জন ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি খালে পড়ে যায়। এতে সাতজন ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা যান, বাকিরা আহত হলেও প্রাণে বেঁচে যান।

তিনি আরও জানান, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে অন্য কোনো যানবাহনের ধাক্কার প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার পরিবারটি তাদের এক ওমানপ্রবাসী আত্মীয়কে আনতে ঢাকা গিয়েছিলেন। ফেরার পথেই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

এই করুণ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102