সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

উত্তরা আর্মি ক্যাম্পের অভিযানে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৫ আগস্ট মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা কসাইবাড়ী রেলগেট এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়।

 

সিলেট থেকে মাদক (গাঁজা) পরিবহনকালে সেনাবাহিনীর টহল দলের তৎপরতায় মোঃ জাহাঙ্গীর (৩৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে জব্দ করা হয় মোট ৩.৫৬৩ কেজি গাঁজা, যা কয়েকটি প্যাকেটে বিভক্ত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102