মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা বাড়াল সরকার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ বিভাগের সদস্যদের জন্য মাসিক ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হয়েছে। গত ২৮ জুলাই (সোমবার) অর্থ মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।চার ক্যাটাগরির পদের জন্য চাকরির বয়স অনুযায়ী পাঁচটি ধাপে মাসিক ভাতার হার নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্নও সর্বোচ্চ মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ হচ্ছে যথাক্রমে ১ হাজার ৮০০ টাকা এবং ৬ হাজার ৪৮০ টাকা।

যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষণাকৃত এ মাসিক ঝুঁকি ভাতা অর্থ বিভাগ থেকে চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর অনুচ্ছেদ-২৬ সংশোধন সংক্রান্ত এসআরও জারির তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী জাতীয় বেতন স্কেল (নবম বেতন স্কেল)-এ ঝুঁকি ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কনস্টেবল পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ১ হাজার ৮০০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ১৬০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ৬৪০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৩ হাজার ৬০০ টাকা।নায়েক পদে পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ২ হাজার ৪০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৪০০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ৮৮০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার ৪৮০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৪ হাজার ৮০ টাকা।

এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) গ্রেড-১৪ পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ২ হাজার ১৬০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৬৪০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ৩ হাজার ২৪০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার ৮৪০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৪ হাজার ৫৬০ টাকা।এসআই/সার্জেন্ট/টিএসআই (গ্রেড-১০) পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৩ হাজার ২৪০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ৩ হাজার ৮৪০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ৪ হাজার ৫৬০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৫ হাজার ৪০০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৬ হাজার ৪৮০ টাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102