সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

ট্রাফিক আইন ভাঙায় ২৮৪৫ মামলা, ডাম্পিং ২৮২ গাড়ি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২৮৪৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি গাড়ি রেকার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ।

ডিএমপি জানায়, যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক ভোগান্তি হ্রাসে ট্রাফিক আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এই তৎপরতা আরও জোরদার করা হবে।

ট্রাফিক আইন লঙ্ঘনের মধ্যে ছিল—নির্ধারিত স্থানে পার্কিং না করা, ট্রাফিক সংকেত অমান্য, ফিটনেসবিহীন যান চলাচল, লাইসেন্সবিহীন চালক এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল প্রভৃতি।

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। একইসাথে সাধারণ নাগরিকদের সচেতন হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102