শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমানবাহিনী

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি অপরিহার্য বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে ঢাকার জঙ্গিবিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এ ধরনের সামরিক ঘাঁটি রয়েছে।”

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার দিনই বাহিনীর উদ্ধার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তৎপরতা চালায়। একই দিনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান বলেন, “নিহত ও আহতদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে বিমানবাহিনী। যতদিন প্রয়োজন হবে, তাদের পাশে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।”

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102