রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ

আম্মু, আজ আমি স্কুলে যাব না-শেষ হয়ে গেল জুনায়েদের গল্প

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক করুণ অধ্যায়ের নাম হয়ে উঠেছে মাত্র ৭ বছরের শিশু জুনায়েদ।

সেদিন সকালে মাকে জড়িয়ে ধরে বলেছিল, “আম্মু, আমি আজ স্কুলে যাব না।”

মা স্নেহভরে বলেছিলেন, “না রে বাবা, আজ যেতে হবে। স্কুল থেকে এসে আমরা ঘুরতে যাব। আমি তোমার জন্য চিকেন রান্না করব।” জুনায়েদের চোখে তখন আনন্দের ঝিলিক। খুশি মনে স্কুলের দিকে রওনা হয় ছোট্ট শিশু।

কিন্তু কে জানতো, এটাই তার শেষ যাত্রা?

ক্লাসরুমে সেদিন কোনো পড়া হয়নি, হয়নি কোনো খেলাধুলা—আকাশ থেকে নেমে আসা বিভীষিকায় ঝরে যায় তার নিষ্পাপ প্রাণ। দুই ঘণ্টার আতঙ্ক, ছুটে চলা, চোখের পানি আর কাঁপা কাঁপা হাতে ফোনে বাবাকে করা কলের পর, মা যখন ছেলের পোড়া দেহটা নিজের চোখে দেখলেন—সে কান্না থামেনি এখনো।

তিনি কেঁদে উঠেছিলেন, “আমার বাজান তো আজ যেতে চায়নি! আমি জোর করে পাঠিয়েছি। ওর জন্য রান্না করছিলাম…আমার ছেলেটা আর কোনোদিন ফিরে আসবে না?”

জুনায়েদ আর ফিরবে না—না তার খেলনা ঘরে, না স্কুলব্যাগ কাঁধে।
সে দিনটি রয়ে যাবে ইতিহাসের পাতায়,
২১ জুলাই ২০২৫ — একটি জাতির শোক, একটি মায়ের নিঃস্ব হবার দিন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102