রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

তিস্তার পানি বাড়ছে, বন্যা আতঙ্কে উত্তরাঞ্চল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তার পানিপ্রবাহ দ্রুতগতিতে বাড়তে থাকায় রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রোববার (২০ জুলাই) থেকে ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ১৪৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রংপুরের কাউনিয়া গেজ স্টেশনে পানি বেড়ে বিপদসীমার মাত্র ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা ও কুড়িগ্রামের ডালিয়া পয়েন্টেও একই প্রবণতা। ইতোমধ্যে নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে এবং ফসলি জমি, বসতঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ার খবর মিলেছে।

পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পয়েন্টে রোববার রাত ৮টায় পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল। ফলে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সূত্র অনুযায়ী, বেশ কয়েকটি ওয়ার্ডে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি আরও বাড়লে ত্রাণ সহায়তা জরুরি হয়ে উঠবে। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানিও দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে পাউবো।

বন্যা হলে ফসলের ক্ষয়ক্ষতি, যাতায়াতে বিঘ্ন এবং নিরাপদ পানি ও খাদ্যের সংকট দেখা দিতে পারে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বোচ্চ সতর্কতায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102