রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

সেনাবাহিনীতে পদোন্নতিতে দক্ষতাই প্রধান মাপকাঠি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত সেনা কর্মকর্তারা সামরিক জীবনে বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

এসময় অধ্যাপক ইউনূস বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে”।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102