রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ।

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিওতো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102