বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার ১০ সড়ক ও ৫ স্থাপনার নাম পরিবর্তন করল সরকার আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নৌকা মার্কা কাদের জন্য রাখছেন? – ইসিকে প্রশ্ন আসিফ মাহমুদের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কাদের জন্য রাখা হয়েছে, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের। গতকাল মঙ্গলবার রাতে ইসির সমালোচনা করে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবু্ক পেজে পোস্ট দেন তিনি।

“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” প্রশ্ন করে ওই পোস্টে তিনি আরও জানতে চান, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

“বাংলাদেশের একজন নাগরিক হিসেবে” ইসি’র প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”

তার ওই পোস্টে অনেকেই জানতে চান, তিনি নিজে সরকারে থেকে কাকে এই প্রশ্ন করলেন।

মানুষের এই জিজ্ঞাসার জবাব তিনি ওই পোস্টের কমেন্ট সেকশনেই দিয়েছেন।

তার ভাষ্য, “আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।”

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

এই প্রতীকগুলোর মাঝে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102