রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল একটি ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করেন।

“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” প্রশ্ন করে ওই পোস্টে তিনি জানতে চান, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

“বাংলাদেশের একজন নাগরিক হিসেবে” ইসি’র প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102