মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে—–স্পীকার চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি  দলের সৌজন্য সাক্ষাৎ ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংসদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

বন্দি রাখার জন্য প্রস্তুত ঢাকা মহিলা কেন্দ্রীয় কারাগার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দি রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক ওই কারাগার পরিদর্শন করে গিয়েছেন।

জানা গেছে, দুবছর আগে এই মহিলা কারাগারটি উদ্বোধন করা হলেও সেখানে কোনো বন্দি রাখা হয়নি। ফাঁকা পড়ে আছে। এখন হঠাৎ করেই মহিলা কারাগারটি প্রস্তুত করা নিয়ে নানা তথ্য সামনে আসছে। সামনে কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হতে পারে। তখন বন্দি রাখার স্থান সংকুলান নাও হতে পারে। এজন্য আগে থেকেই কারাগার প্রস্তুত করা হচ্ছে।

আবার অপর সূত্র বলছে, দেশজুড়ে শুরু করা পুলিশের বিশেষ অভিযানে ঢাকাতে সর্বাধিক গ্রেফতারের ঘটনা ঘটতে পারে, তাদের রাখতেই কারা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়ে রাখছে।

জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, আইজি প্রিজন মহিলা কারাগার পরিদর্শন করে গিয়েছেন। তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা কাজ শুরু করেছি। মহিলা কারাগারটি বন্দি রাখার উপযোগী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102