বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দম্পতি এবং তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. রিপন (৩৫), তার স্ত্রী  চাঁদনী (২৮) এবং তাদের সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। 

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। গতরাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয়। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।’

শুক্রবার ভোরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে রিপনকে ৬০ শতাংশ, চাঁদনীকে ৪৫ শতাংশ, রোকনকে ৬০ শতাংশ, তামিমকে ৪২ শতাংশ ও শিশু আয়েশাকে ৪৩ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। সকলেরই শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগের চিকিৎসা শেষে সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102