শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

তুরাগে বৈষম্যবিরোধী মামলার আসামী সিয়াম গ্রেপ্তার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানী তুরাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো ইরফানুল হক ওরফে গাজী সিয়ামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে তুরাগের ভাটুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের সময় সিয়াম দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।

তিনি বলেন, সে ভাটুলিয়ার একটি বাড়িতে আত্মগোপণে ছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে সিয়াম গ্রেপ্তার করি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২রা আগস্ট উত্তরা এলাকায় ছাত্রজনতার ওপর ব্যাপক হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা। এতে ডিএনসিসি ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুখ্যাত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম যুবরাজের নেতৃত্বে হামলায় অংশ নেয় ইরফানুল হক ওরফে গাজী সিয়ামসহ প্রায় দুই শতাধিক আওয়ামী লীগ দলীয় ক্যাডার। হামলার একাধিক ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সিয়ামকে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102