সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু সবাইকে এভাবে মেরে ফেলল, আমাদের জীবনের নিশ্চয়তা কী আজ বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী খুলনার আলোচিত জোড়া খুন: প্রধান আসামি সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

সিরিজ জয়ের লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। এবার সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা বারোটায় শুরু হবে ম্যাচটি। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের হাতের নাগালের ম্যাচ কেড়ে নিয়েছিল লিটন দাসের দল। শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ গড়েন অনবদ্য ৫১ রানের জুটি। তাতেই ভারতের পকেটের ম্যাচকে টাইগার অলরাউন্ডার মিরাজ বের করে আনেন একা হাতেই।

এদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে ভালো খেলে ঘুরে দাঁড়াতে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা।’

প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির কথা পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়ে অনুশীলনে ফিরেছেন এই পেসার। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ম্যাচের আগের দিন হেড কোচ রাসেল ডমিঙ্গোর কথাতে সেই বার্তার আভাসই পাওয়া গেল।

কোচের কথার সুরে সুর মিলিয়ে বলা যাচ্ছে তাসকিন আহমেদ দলে ফিরছেন না। তো বলায় যায় সিরিজ নিশ্চিতের ম্যাচে শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সুতরাং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

এদিকে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে দেখা যাবে হাজার হাজার দর্শককে। যার রেশ দেখা গিয়েছে গতকাল টিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকারের দৃশ্যে। বাংলাদেশ-ভারত সিরিজের টিকেট যেন এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102