বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

আইনশৃঙ্খল নিরাপত্তায় চলছে তাজিয়া মিছিল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। রোববার সকাল ১০টায় ৪০০ বছরের পুরোনো হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় এই শোকমিছিল।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীরা অধিকাংশই পরেছিলেন কালো পোশাক, যা শোক প্রকাশের প্রতীক হিসেবে বিবেচিত। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও বইলালাম—যা কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মৃতিকে জাগিয়ে তোলে।

ইসলামিক ইতিহাসে হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করেন শিয়া মুসলিম সম্প্রদায়।

রাজধানীবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এদিন ঢাকা নগরী পরিণত হয় এক গভীর শোক ও ধর্মীয় আবেগময় পরিবেশে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102