রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

ভোর থেকে ইসরায়েলি হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সাহায্যের সন্ধানে আসা সাধারণ মানুষ। মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এই খবর জানিয়েছি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।খবরে বলা হয়, গাজার দক্ষিণ শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের চার সন্তান ছিলেন।এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সাহায্য নিতে আসা লোকদের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102