বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লায় ধর্ষণকান্ডে ভুক্তভোগীর সুরক্ষা ও নিরাপত্তার নির্দেশ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে।

মুরাদনগর থানা

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোর ৫টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ফজর আলী (৩৮) কুমিল্লা মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

এছাড়া এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102