বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ইরানে মার্কিন হামলা সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন : উ. কোরিয়া

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৩ জুন, ২০২৫

উত্তর কোরিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার শক্তভাবে নিন্দা জানিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দেশটি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা  সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক অধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মূল কারণ, যা জেরুজালেমের নিরন্তর যুদ্ধমূলক পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের ফলস্বরূপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিমা বিশ্ব দ্বারা সমর্থিত এবং উৎসাহিত।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে বর্বরভাবে লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ন্যায়সংগত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতমুখী কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রে প্রতিবাদ ও নিন্দা জানানো।ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা অনেক বছর ধরেই একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত থাকার সন্দেহের মধ্যে রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102