শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

ইরান খেলছে আগুন নিয়ে: ট্রাম্পের হুমকি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে সরাসরি হুঁশিয়ার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।” রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘সবচেয়ে কঠিন ও প্রাণঘাতী’ হামলা চালিয়েছে। তার ভাষায়, “বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এমন অভিযান চালাতে পারত না।”

তিনি সতর্ক করে বলেন, “শিগগির শান্তি না এলে, আরও লক্ষ্যবস্তুতে নিখুঁত ও দ্রুতগতিতে আঘাত হানবে যুক্তরাষ্ট্র।” ট্রাম্প দাবি করেন, এসব লক্ষ্য কয়েক মিনিটেই ধ্বংস করা সম্ভব।

প্রেসিডেন্ট জানান, হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে সোমবার সকাল ৮টায় পেন্টাগনে সংবাদ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন।

ভাষণের শেষে ট্রাম্প বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে। আমরা তোমায় ভালোবাসি, সৃষ্টিকর্তা।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102