শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে পাকিস্তানের মনোনয়ন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২১ জুন, ২০২৫
 সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সংঘাত নিরসনে ট্রাম্পের ‘সুস্পষ্ট কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব’কে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স বার্তায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ এবং উস্কানিমূলক ভারতীয় আগ্রাসনের সাক্ষী হয়েছে, যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন ছিল এবং এতে নারী, শিশু ও বয়স্কসহ নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।‘ভারতের এই আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান-উন-মারসুস চালায়। এই প্রতিক্রিয়া ছিল দেশের আত্মরক্ষার মৌলিক অধিকার প্রয়োগের একটি পদক্ষেপ এবং এর লক্ষ্য ছিল সতর্কতার সঙ্গে প্রতিরোধের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা, যাতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায় এবং সাধারণ জনগণের ক্ষতি এড়ানো যায়।’পোস্টে আরো বলা হয়েছে, ‘এই অঞ্চলের অস্থির পরিস্থিতির মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখযোগ্য কৌশলগত দূরদৃষ্টি ও অসাধারণ রাষ্ট্রনায়কসূলভ নেতৃত্ব দেখিয়েছেন, তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে দৃঢ় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি প্রশমিত করেন।’এছাড়া এতে উল্লেখ করা হয়, ‘তিনি একটি দ্রুত অবনতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন, শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটি বৃহত্তর সংঘাত রোধ করেন, যা অঞ্চলের ও বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য ধ্বংসাত্মক হতে পারত।এই হস্তক্ষেপ তার প্রকৃত শান্তির দূত হিসেবে ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘর্ষ সমাধানে প্রতিশ্রুতিকে প্রমাণ করে।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102