শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ দুর্গাপুরে জাঙ্গালভাঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ, পুনর্বাসনের আহব্বান ডেপুটি স্পীকারের । খিলক্ষেতে একা পাওয়া গেছে ৬ বছরের শিশু তোসিফকে নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে চলমান শুল্ক আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, ড. খলিলুর রহমান মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেন এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকগুলোতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে সমঝোতা ও দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102