সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

ডিআইএর টার্গেটে শিক্ষাপ্রতিষ্ঠান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক-দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ধরা নিয়ে কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তাই নতুন করে আরও ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উর্ধ্বতন এক কর্মকর্তা। 

নতুন অর্থবছর অর্থ্যাৎ ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সারাদেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসায় কোনো ধরণের অনিয়ম হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের এ সংস্থাটি।

ওই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের শুরুতে মিটিং হলে নতুন বছরের পরিকল্পনা করা হবে। এ ছাড়াও মিটিংয়ে গত বছরে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়েছে, কী কী অনিয়ম পাওয়া গেছে সব বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন হবে, না আরও বাড়বে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এ পরিকল্পনা রয়েছে, মিটিংয়ে সংখ্যার বিষয়টি উঠানো হবে, তখন ফাইনাল হবে। এ ছাড়াও প্রতিদিনই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রিপোর্ট আসছে, একসাথে চলতি মাসের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে আলোচনা করে জানানো হবে।

এদিকে মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সংস্থাটির একাধিক কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102