শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

শেষপ্রায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অস্ত্র

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

টানা ছয়দিন ধরে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমসহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে আসছে ইসরায়েলের।

বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে যাচ্ছে। যার ফলে, ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের।

এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, যুক্তরাষ্ট্র এ বিষয়টি সম্পর্কে বেশ কয়েক মাস আগে থেকেই অবগত।

মার্কিন সংবাদমাধ্যমটি আরও উল্লেখ করে, ‘গোলাবারুদ ও অস্ত্রের মজুদ নিয়ে কোনো প্রশ্নের জবাব দিতে’ ইসরায়েলি বাহিনী অস্বীকার করেছে।

২০২৪ সালে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে অ্যারো ২ ও অ্যারো ৩ নামে দুই ধরনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের বিষয়ে জানানো হয়। প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে ১৯৯১ সালে অ্যারো ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয় ইসরায়েলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102