সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

এইচএসসিতে স্বাস্থ্যবিধি কঠোর, আসনে নতুন নিয়ম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী ২৬ জুন শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এবারের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, আসন বিন্যাসে পরীক্ষার্থীদের মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব রাখা হবে। প্রয়োজনে এই দূরত্ব আরও বাড়ানো হবে। পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হচ্ছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “সংক্রমণের হার এখনো পরীক্ষা স্থগিত করার পর্যায়ে নয়। বরং সামনে বন্যা ও দুর্যোগের ঝুঁকি থাকায় নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।”

বরিশাল ও ময়মনসিংহ বোর্ডসহ অন্যান্য বোর্ড থেকেও একইরকম প্রস্তুতির কথা জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রসচিবদের নির্দেশনা দেওয়া হবে, এবং পরীক্ষার আগে স্কুল-কলেজে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102