শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

একে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ জুন, ২০২৫

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, সাবেক মন্ত্রী এ কে খন্দকারের (বীর উত্তম) স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন। রোববার দুপুর সোয়া ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দুই ছেলে, এক মেয়ে, তিনজন নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে বিমান বাহিনীর প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আগামীকাল বুধবার বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন মসজিদে ফরিদা খন্দকারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তেজগাঁও বিএএফ শাহীন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102