শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

আসামসহ সাত রাজ্যে ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪৪

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামে প্রাণ গেছে ১৭ জনের। এ ছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২ এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন।

বুধবার (৪ঠা জুন,২০২৫) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত সাতটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামে ২১টি জেলার ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অরুণাচল প্রদেশে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ-সেবা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মিজোরামে গত ১০ দিনে ৫০০টিরও বেশি ভূমিধস হয়েছে, প্রাণ গেছে ৩ রোহিঙ্গাসহ ৫ জনের।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাজারো মানুষ এখনও পানিবন্দি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী ও মণিপুরের রাজ্যপালের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102