শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

লিচুর বাগানে চলছে তাণ্ডবের ঝড়…

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর গান ‘লিচুর বাগানে’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। গতকাল (২রা জুন,২০২৫) চরকি এবং এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির মাত্র চার ঘণ্টার মধ্যে ইউটিউবে এটি ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে—যা বাংলা গানের ইতিহাসে উল্লেখযোগ্য অর্জন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। এর কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি এবং ইনামুল তাহসিন। কোরিওগ্রাফিতে ছিলেন বাবা যাদব ও রুহুল আমিন। গানের দৃশ্যায়নে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের একাংশ একে ‘ভিজ্যুয়াল ব্লাস্ট’ হিসেবেও অভিহিত করেছেন।

যদিও অনেকে গানটিকে আইটেম গানের সঙ্গে তুলনা করছেন, পরিচালক রায়হান রাফী পরিষ্কারভাবে জানান, এটি কোনো আইটেম গান নয়।

চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হবে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূরসহ একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেতা শরিফুল রাজ, যিনি একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন।

‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি এবং সহযোগী প্রযোজক হিসেবে আছে দীপ্ত।

দর্শকদের ভাষায়—গানে যদি এত তাণ্ডব, তাহলে পুরো সিনেমা কেমন হবে তা দেখার অপেক্ষায় এখন সবাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102