মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

২০০ টাকার নোটে যবিপ্রবি শিক্ষার্থীদের গ্রাফিতি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত নতুন ২০০ টাকার নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা দুটি গ্রাফিতি। একটিতে তুলে ধরা হয়েছে দেশের ধর্মীয় সহাবস্থান, অন্যটিতে যবিপ্রবির লোগো ও বাংলাদেশের মানচিত্র।

এই গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল খুলনার একটি দেয়ালে, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ঘিরে। রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোট প্রকাশ করা হয়।

গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু আনন্দের নয়, তাঁদের জীবনের গর্বের মুহূর্ত। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহানুর রহমান বলেন, “প্রথমে মনে হয়েছিল আমাদের কাজ, এখন নিশ্চিত হয়েছি—স্বপ্ন যেন সত্যি হয়েছে।”

আরেক শিক্ষার্থী ইমন হাওলাদার জানান, ইনজুরির মাঝেও ছোট ভাইদের অনুরোধে আঁকতে নেমেছিলেন, ভাবেননি এটি একদিন জাতীয় স্বীকৃতি পাবে।

যবিপ্রবি অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা জানান, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ নিয়েছিলেন। এখন তাদের সেই চেষ্টার মূল্যায়ন হয়েছে জাতীয় পর্যায়ে।

গ্রাফিতির মাধ্যমে দেশপ্রেম, ঐক্য ও ধর্মীয় সহনশীলতার বার্তা নতুন নোটে স্থান পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে গর্বের আবহ বিরাজ করছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102