রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

জাতীয় দলের বোলিং কোচ দায়িত্বে মুশতাক-টেইট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শন টেইট। পাকিস্তান সিরিজে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন অজির সাবেক পেসার ও স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক। 

তবে জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাত সিরিজেও মুশতাক বাংলাদেশের দলে ছিলেন না। তার অবর্তমানে দায়িত্ব পালন করেছেন দেশীয় কোচ সোহেল ইসলাম। তবে এবার নিজ দেশ পাকিস্তান সিরিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে তাকে পাওয়া গেছে।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস ক্ষয়ে যাওয়ায় টেইটের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হতে পারে।

অন্যদিকে পাকিস্তানের কোচিং প্যানেলেও আসছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশ সিরিজ দিয়েই পাকিস্তানে শুরু হতে যাচ্ছে মাইক হেসনের অধ্যায়। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন হানিফ মালিক, বোলিং কোচ হিসেবে অ্যাশলি নফ এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ মাসরুর।

প্রসঙ্গত,  বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। শুরুতে ৫ ম্যাচের সিরিজ থাকলেও পরিবর্তিত বাস্তবতায় সেটিকে ৩ ম্যাচে নামিয়ে আনতে হয়েছে দুই দেশের বোর্ডকে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102