বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

সচিবালয়ে কড়া নিরাপত্তা, সাংবাদিকদের প্রবেশে বাধা

ইমাম হাসান: ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের  আন্দোলন অব্যহত রয়েছে। এরই মধ্যে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মঙ্গলবার (২৭শে মে,২০২৫) সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে সকাল থেকে গণমাধ্যমকর্মীরা গেটের বাইরে অবস্থান করছেন। তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কবে? কখন প্রবেশের অনুমতি দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অন্যদিকে সচিবালয়ের ভেতরে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন এবং দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সোমবার ছিল আন্দোলনের টানা তৃতীয় দিন। ওই দিনও সচিবালয়ের প্রধান ফটক আটকে রেখে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। আজ মঙ্গলবারও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102