মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

ভারতের হামলার প্রতিক্রিয়ায় কড়া জবাব দিচ্ছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১০ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতের হামলার প্রতিক্রিয়ায় কড়া জবাব দিচ্ছে পাকিস্তান। গোলাবর্ষণের সাথে শত শত ড্রোন পাঠিয়ে ভারতের কাশ্মীর সীমান্তে সশস্ত্র বাহিনীকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি সেনারা। 

নয়াদিল্লি জানায়, ৮ই মে রাতে ও ৯ই মে দিনভর ৩৬ নিশানায় প্রায় ৪০০টির মতো ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে কোন ড্রোনই সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি করতে পারে নি। এমনটাই দাবি করেছেন নয়াদিল্লি।

 এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া করেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনাছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা।

অপারেশন সিঁদুর নিয়ে ভারত সরকার একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রায় ৪০০টি ড্রোনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক ও নন-কাইনেটিক উপায়ে অনেক ধ্বংস করেছে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, সাইবার আক্রমণের ফলে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে। সামরিক উপগ্রহ, ভারতীয় সরকারের ইমেল সার্ভার ও পোর্টালগুলোকেও ক্ষতিগ্রস্থ করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102