বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, প্রাণ গেল চালকের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ৩ মে, ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক।ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে  যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102