সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সাত রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই।তিনি বলেন, যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয়, তাহলে বাংলাদেশ শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে।বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সম্প্রতি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন করেছে, যেখানে ‘বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছ থেকে অসাধারণ সাড়া’ পেয়েছে।অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ।এটি বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল দেশের একটি। তিনি বলেন, প্রায় ১৮ কোটি মানুষ একটি ক্ষুদ্র ভূমিতে বাস করে, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ৩৭ বছরের কম। তাদের প্রযুক্তি জ্ঞানের সুযোগ রয়েছে।তিনি আরো তুলে ধরেন যে, তার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলোকে সংস্কার করেছে, যেগুলো ক্ষমতাচ্যুত সরকার তার ১৬ বছরের শাসনামলে ধ্বংস করে দিয়েছিল।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন। খবর বাসস’র

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102