মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে প্রিন্স

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।আজ সোমবার (২১ এপ্রিল) সকালে মস্কোর পথে রওনা হয়েছেন তিনি। তার সঙ্গে আছেন সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল।সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ২২ থেকে ২৫ এপ্রিল ২০২৫ রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক কমরেড লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এ সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগদান করবেন বলে জানানো হয়েছে।জানা গেছে, এ সম্মেলনে সিপিবি নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেবেন।এ ছাড়া নেতারা ঐতিহাসিক রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102