শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ, পুনর্বাসনের আহব্বান ডেপুটি স্পীকারের । খিলক্ষেতে একা পাওয়া গেছে ৬ বছরের শিশু তোসিফকে নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা

ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সম্প্রতি পাকিস্তানি টিকটক তারকা সামিয়া হিজাবের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। বিতর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল ফেলেছে, এটি  গোপনীয়তা, চরিত্রহনন এবং অনলাইন ব্যক্তিত্বের দুর্বলতা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এই ঘটনার পর ২৩ বছর বয়সি ওই টিকটকার ভিডিওটি তার নয় বলে অস্বীকার করেছেন।  তিনি বলেছেন, ‘অনলাইনে ভাইরাল ভিডিওটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ’তার অনুসারীদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় সামিয়া বলেছেন, ‘আমি এই ভিডিওটি সম্পূর্ণরূপে অস্বীকার করছি এবং এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় আমার সুনাম নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে আমার চরিত্রকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা এবং প্রতিশোধ নেওয়ার কারণে আমার সাবেক প্রেমিক এ কাজ করেছে। ’যদিও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি এবং জাল বলে তার দাবি করা হলেও দাবিটি সত্য কি না তা এখনো অনিশ্চিত।  কেননা ভিডিওটির সত্যতা এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।সামিয়া তার ভক্ত এবং অনুসারীদের ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ ভিডিওটি বিশ্বাস না করার জন্য আরও অনুরোধ করেছেন।  তিনি আরও বলেছেন, তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সাইবার ক্রাইম উইং-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরসহ আইনি পদক্ষেপ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102