সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কালিমুল্লাহ ইকবাল :

গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেক কাটা, আনন্দ-উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সভাপতি ও টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন। তিনি কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, আগামী বছর থেকে ক্লাস পার্টি আয়োজনের জন্য কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ না দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারলে আগামীতে আরও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আনন্দমুখর পরিবেশের বিকল্প নেই।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অটো পাসের সংস্কৃতি শিক্ষার্থীদের মনোবল ও প্রকৃত মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় শিক্ষার পক্ষে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জীবনে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের সম্মান করা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল সিকদার বসু, কবির, অভিভাবক সদস্য ফয়সল, শিক্ষক রতন কুমার ঘোষ ও আহসান হাবীব।

শিক্ষক আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আশরাফুল হোসেন, শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি গুলজার হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দঘন মুহূর্তে শিক্ষার্থীরা উৎসবমুখর সময় কাটান। পড়াশোনার পাশাপাশি আনন্দ, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন উপস্থিত অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102