শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর। কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু ৭ই নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান: বাংলাদেশের ইতিহাসে এক সন্ধিক্ষণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে মেহেদী হাসান রুয়েলের শোডাউন টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী মাদকের বিস্তারে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া

কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার (৭ই নভেম্বর) সকালে লালমনিরহাটের সদর উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, কাশিপুর উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে মাঠ সংস্কার করা হয়েছে এবং নির্মিতব্য  ভবনের নির্মাণকাজও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের আগে কোনো শিক্ষক বা শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।

বিদ্যালয়ের ফলাফল ভালো করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি উচ্চশিক্ষার উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকসক সংশ্লিষ্টদের আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102