রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার আশ্বাস হাজী চান মিয়া বেপারীর ডিবি (ওয়ারী) বিভাগের অভিযানে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ছুটি শেষে চেনা রূপে ঢাকা পণ্য জেতার আনন্দে কুয়াকাটা কার্নিভালে লিলি ও নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু সংশোধন হচ্ছে দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বই সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

৫৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার আশ্বাস হাজী চান মিয়া বেপারীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, কাউন্সিলর নির্বাচিত হোন বা না হোন, সব সময় এলাকার মানুষের পাশে থাকবেন।

এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাজী চান মিয়া বেপারী বলেন, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং প্রায় পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, এলাকার মুরব্বিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সরকারি বরাদ্দের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

হাজী চান মিয়া বেপারী আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে সরকারি উদ্যোগে রাস্তা সংস্কার করা সম্ভব না হলে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সংস্কারের ব্যবস্থা করবেন। এ বিষয়ে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্য এলাকার বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যাগুলো দেখছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরাও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এলাকার অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন হাজী চান মিয়া বেপারী। তিনি জানান, সহযোগিতার জন্য যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে পাশে থাকার চেষ্টা করবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কোনো পদ-পদবির জন্য নয়, বরং মানুষের ভালোবাসা অর্জন করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ৫৩ নং ওয়ার্ডকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102