রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটি শেষে চেনা রূপে ঢাকা পণ্য জেতার আনন্দে কুয়াকাটা কার্নিভালে লিলি ও নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু সংশোধন হচ্ছে দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বই সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ

পণ্য জেতার আনন্দে কুয়াকাটা কার্নিভালে লিলি ও নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটা পর্যটন কার্নিভালের শেষ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে রিমার্ক-হারল্যানের লিলি-নিওর স্টলে। বিভিন্ন গেম ও আনন্দদায়ক অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে লিলি ও নিওরের নানা পণ্য জিতে নেন দর্শনার্থীরা। স্টলে অংশ নিতে আগ্রহীদের দীর্ঘ লাইন একপর্যায়ে উৎসব প্রাঙ্গণ ছাড়িয়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর) কার্নিভালের শেষ দিনে লিলি-নিওরের স্টলে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার পাশাপাশি ব্র্যান্ড দুটির পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। গেমে অংশ নিয়ে পুরস্কার হিসেবে পণ্য জেতার সুযোগ স্টলটিতে বাড়তি আকর্ষণ তৈরি করে।

স্টলে আসা লিলির বিভিন্ন পণ্যের ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতাও অন্য দর্শনার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পণ্য ব্যবহারের অভিজ্ঞতা, পছন্দ ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে ব্র্যান্ডটির সঙ্গে ভোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে নতুন দর্শনার্থীরাও লিলি ও নিওরের বিভিন্ন পণ্য সম্পর্কে জানার আগ্রহ দেখান।

কার্নিভালের শেষ দিনের আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস। এদিন উৎসবে অংশ নেন সংগীতশিল্পী ঐশী এবং জনপ্রিয় ব্যান্ড তারকা আর্ক ও হাসান। সংগীত আয়োজন ও উৎসবের নানা কার্যক্রমের পাশাপাশি লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

কুয়াকাটা বিচ কার্নিভাল ২০২৬-এ বিউটি পার্টনার হিসেবে অংশ নেয় রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির লিলি ও নিওর ব্র্যান্ডের পণ্য প্রদর্শন, থিমেটিক ফটোবুথ, গেম, অ্যাক্টিভিটি ও পণ্য উপহারের আয়োজন কার্নিভালে আগত দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার সুযোগ তৈরি করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102