বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার অস্ট্রেলিয়া: দশ দিনের বিস্ময়, জ্ঞান ও অনির্বচনীয় স্মৃতি জনস্বার্থে আপসহীন প্রশাসন, খিলক্ষেতে ওরস মাহফিলের অনুমতি নেই মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার দায়ে গ্রেপ্তার ১ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, রাতে উত্তরায় পশ্চিম থানাধীন বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালানো হলে একটি গোপণ আস্তানা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার গ্রুপের অন্যান্য সঙ্গীরা পালিয়ে গেলেও সানিকে ধরে ফেলে পুলিশ।

গ্রেপ্তার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-১। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততাও রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোরগ্যাং সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে সানিকে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিতেও দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোরগ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছে। সে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর পিএস নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী।

এছাড়াও পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার প্রমাণ একাধিক গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102